সোনিয়াকে আজ জিজ্ঞাসা, বিক্ষোভের ডাক কংগ্রেসের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২১ জুলাই ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে আজ জিজ্ঞাসবাদ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের সঙ্গে যুক্ত একটি আর্থিক তছরুপের মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে কংগ্রেস। সোনিয়া গান্ধীকে আগেও এই মামলায় জিজ্ঞাসাবাদের কথা উঠেছে। তবে তিনি করোনা পজিটিভ হওয়ার পর এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরে তা স্থগিত করা হয়।
জুনের মাঝামাঝি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি ইডির সামনে হাজির হওয়ার জন্য আরও সময় চেয়েছিলেন। তবে সে আবেদন উপেক্ষা করে তাকে ২১ জুলাই হাজির হতে বলা হয়।
সোনিয়ার ছেলে তথা দলের প্রাক্তন প্রধান রাহুল গান্ধীকে আগেই জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সেই সময়ও কংগ্রেস ব্যাপক প্রতিবাদ করেছিল। এই একই মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা টানা পাঁচ দিন ধরে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করে। প্রতিদিনই প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা রাহুলকে জেরা করা হয়েছিল। এছাড়া দলেও আরও দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারও আগে।
যে কোম্পানিটি ন্যাশনাল হেরাল্ড পত্রিকা চালাত সেই এজেএল সংস্থার (অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড) দায়িত্ব পরে নিয়ে নেয় ইয়ং ইন্ডিয়ান। সেই বিষয়ে গান্ধী পরিবারের ভূমিকা খতিয়ে দেখছে ইডি। রাহুল গান্ধীর পিতামহ এবং দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দ্বারা প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটি কংগ্রেসের মুখপত্র ছিল, যা পরে অনলাইন পত্রিকা হয়ে যায়।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








